(৯)
রবিন,আহমাদসহ ছয়জন
হেলেন পাহাড়ে অবস্থান করেছে । রবিন বায়নোক্যুলার দিয়ে নীল পাহাড়ের দিকে নজর রাখছে।
প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে তারা সেখান থেকে নজর রাখছে । হঠাৎ পাহাড়ের উপরের এক
স্থান থেকে বড় একটি পাথর সরে গেল ।ভিতরে
গুহার মত একটি জায়গা ।সেখান থেকে ভূতের মত দেখতে পাচঁজন বেরিয়ে এলো ।রবিনের টিমের
সকলেই এটি দেখলো । এখন দেখার বিষয় হলো , তারা কোথায় যায় ।
সেই পাচঁটি ভূত পাহাড় থেকে নিচে নামা শুরু করেছে । রবিনরাও দূর থেকে তাদের অনুসরণ
করতে লাগলো । ডাকাতরা পাহাড় থেকে নামার পর ফাইভ স্টার হোটেলের দিকে যাত্রা শুরু
করলো । রবিন তখনি বুঝতে পারলো , কি ঘটতে যাচ্ছে ! সে তৎক্ষণাৎ প্রিন্সিপ্যাল স্যারকে ফোন দিয়ে পরিস্থিতি জানালো । স্যার কি
করবেন , বুঝতে পারছেন না । রবিন বললো, স্যার
আমার নিকট একটা প্ল্যান আছে । রবিন স্যারকে সম্পূন্ন প্ল্যানটি বললো । ডাকাতরা
রাস্তায় নামার পর মুখ থেকে ভূতের মুখোশটি খুলে ফেললো । রাস্তার অনেকেই তাদের দিকে
ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে রইলো । ডাকাতরা ফাইভ স্টার হোটেলের পিছন সাইট দিয়ে দেয়াল
টপকিয়ে ভিতরে প্রবেশ করলো । গিয়েই তারা পড়ে গেল মহাবিপদে । কারণ , সেখানে অনেকগুলো ফুটবল রাখা । তারা ফুটবলে পা দিয়ে পড়ে গিয়ে কয়েকজনের কোমর
ভেঙ্গে গেল । তারপরও তারা উঠে হোটেল অভিমুখে যাত্রা শুরু করলো । লবিতে কোনো লোকজন
নেই । তারা লবি পার হয়ে হোটেলে প্রবেশ করলো । ইন্টারকমে রবিন বসে আছে । ডাকাতরা
রবিনকে দেখে বললো , এই বাচ্চা , তুমি
এখানে কি করো ?
: বসে আছি ।
: হোটেলের ম্যানেজার কোথায় ?
: পাচঁতলায় লা করছে ।
ডাকাতরা রবিনকে যিম্মি করে রাখতে চাইলো । যেই তারা রবিনকে ধরতে যাবে, অমনি টেবিলের নিচ থেকে আহমাদসহ উঠে ডিম নিক্ষেপ করতে লাগলো । তারা ডিম থেকে বাচাঁর জন্য সিড়িঁর দিকে দৌড় দিলো । সিড়িতে গিয়ে আবার বিপদে পড়লো । পুরো সিড়িঁতে মার্বেল বিছানো । মার্বেল দেখে তারা লিফটের দিকে দৌড় দিলো। কিন্তু লিফট বন্ধ । অবশেষে তারা উপায় না পেয়ে হোটেল থেকে বের হলো । কিন্তু এখানে আরেক আতঙ্ক । লবিতে পুলিশ দাড়িয়ে আছে । যেই তারা আবার হোটেলে ডুকতে যাবে , দেখে এখন ইন্টারকমে স্বয়ং পুলিশ ইন্সপেট্টর আমজাদ খান দুই হাতে দুই পিস্তল তাক করে দাড়িয়ে আছে । উপায় না পেয়ে অবশেষে তারা স্যারেন্ডার করলো । হোটেলের মালিক , প্রিন্সিপ্যাল স্যার , ইন্সপেট্টর সাহেব সবাই রবিনের বুদ্ধিসত্তায় খুশি হলো । হোটেলের মালিক সবাইকে মানে সব ছাত্র-ছাত্রীকে গেস্ট হিসেবে রাখলো । রবিনদের ও নীল পাহাড় অভিযান সফল হলো ।
( সমাপ্ত )
আব্দুর রহমান আল হাসান
লেখক
শুরু: ১৮/১১/২০২০ , সকাল ০৭:১০ মিনিটে ।
শেষ:০৬/০১/২০২১ , সকাল ০৯:১৫ মিনিটে ।

