যুবাইর বিন মিসবাহ
গত কয়েকদিন আগেও অন্তুকে দেখা গেল হাসিখুশি । কিন্তু আজ একটু অন্যরকম দেখাচ্ছে । গতমাসে সে তার বাবার কাছে একটা সাইকেলের আবদার করেছিলো । তখন তার বাবা তাকে বলেছিলো , যদি তুমি এই পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে সাইকেল দিবো । গতকালই তার পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং অনাকাঙ্খিতভাবে আজকেই পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে । দেখা গেল , অন্তু এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে । সে তখন তার বাবার কাছে সাইকেলের আবদার করলো । তখন তার বাবা তাকে বললেন , তুমি প্রথমে দুই রাকাত নামাজ পড়ো । তারপর আল্লাহর কাছে দোয়া করো । তখন অন্তু বাবার কথামতো কাজ করলো । নামাজের পরে সে তার পড়ার একটি খাম দেখতে পেলো । তাতে লেখা , ” তোমার সাইকেল অনিক ডিপ্লোমা সেন্টারে আছে । সেখান থেকে তুমি নিয়ে এসো । “ এ কথা পড়ে সে শুকরিয়া আদায় করলো । তারপর বাবার রুমে গিয়ে বাবাকে বললো , আব্বু , ধন্যবাদ তোমাকে , তুমি তোমার কথা রেখেছ ।
( ছোটগল্প )

